শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ

কোনাবাড়ী প্রেসক্লাবের আয়োজনে বর্ষবরণ

Admin ১৪ April ২০২৬ · Tuesday · ১১:০২ পূর্বাহ্ণ
কোনাবাড়ী প্রেসক্লাবের আয়োজনে বর্ষবরণ
কোনাবাড়ী প্রেসক্লাবের আয়োজনে বর্ষবরণ

কোনাবাড়ী, গাজীপুর প্রতিনিধি 
কোনাবাড়ী প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বৈশাখী আনন্দ শোভাযাত্রা ও পান্তা ইলিশ উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সকালে প্রেসক্লাবের ভবনের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ করে মেট্রোস্কুল এন্ড কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
এ সময় কোনাবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজয় সরকার ঝুটনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি লাবিব উদ্দিন, সহ-সভাপতি শোয়াইব মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক কবির হোসেন খান, মোখলেছুর রহমান, নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক, কোষাধ্যক্ষ রেজাউল করিম, নির্বাহী সদস্য রেজা চৌধুরী, আখতার উজ জামান, সদস্য আশিকুর রহমান, আরজু আহমেদ, মনির হোসেন, তারিক হোসেন, ফয়সাল হোসেন, আসাদুজ্জামান মিলন, সাহাজ উদ্দিন সুমনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিল।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ