রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপিত

Admin ১৪ April ২০২৬ · Tuesday · ১১:৪৩ পূর্বাহ্ণ
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপিত
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপিত

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি  প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অত্যন্ত উৎসবমুখর পরিবেশ ও নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ ফয়সাল মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই উৎসবের বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পহেলা বৈশাখ সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের নেতৃত্বে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়। এরপর এটি ক্যাম্পাস সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা ঐতিহ্যবাহী পোশাক ও লোকজ অনুষঙ্গ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
নববর্ষের আনন্দ ছড়িয়ে দিতে শোভাযাত্রা ছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের উদ্যোগে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। মেলায় বাঙালির চিরচেনা লোকজ সংস্কৃতির নানা উপকরণ ও খাবারের স্টল স্থান পায়। এছাড়া লোকজ সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় এক উৎসবমুখর আবহ সৃষ্টি হয়।
নতুন বছরের এই সূচনালগ্নে উপাচার্য তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে শুভেচ্ছা জানান এবং আগামীর সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান ব্যক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৩ পূর্বাহ্ণ
দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:“মরার আগে স্বামীর ভিটেতে ফিরতে চাই। নিজের ঘরেই শেষ নিঃশ্বাস...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫০ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৪২ পূর্বাহ্ণ