মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

করিমগঞ্জে এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

Admin ১৫ April ২০২৬ · Wednesday · ০৪:০১ পূর্বাহ্ণ
করিমগঞ্জে এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
করিমগঞ্জে এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

করিমগঞ্জ প্রতিনিধি 
কিশোরগঞ্জের করিমগঞ্জের উরদিঘী স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বাষির্ক বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।উরদিঘী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  মো:শামসুজ্জামান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার শামীমা সুলতানা।এসময় আরও উপস্থিত ছিলেন উরদিঘী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল বারী দুলাল ভূঁইয়া, সাবেক সভাপতি ও বিএনপি নেতা নজরুল ইসলাম,উরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো:রফিকুল ইসলাম,করিমগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি শাহ হেদায়েত উল্লাহ,গুণধর ইউপি সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা তোফায়েল আহমেদ জাহিদ,গুণধর ইউপি সদস্য বাদল ভূঁইয়া,গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী ভূঁইয়া,সহ সভাপতি মুখছেদুল মমিন সবুজ,সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন