শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়ায় বৈশাখী আমেজে গ্রামীণ ঐতিহ্যের ঘুড়ি উৎসব, হাডুডু ও হাড়িভাঙ্গা প্রতিযোগিতা

Admin ১৫ April ২০২৬ · Wednesday · ০৬:০৪ পূর্বাহ্ণ
পাকুন্দিয়ায় বৈশাখী আমেজে গ্রামীণ ঐতিহ্যের ঘুড়ি উৎসব, হাডুডু ও হাড়িভাঙ্গা প্রতিযোগিতা
পাকুন্দিয়ায় বৈশাখী আমেজে গ্রামীণ ঐতিহ্যের ঘুড়ি উৎসব, হাডুডু ও হাড়িভাঙ্গা প্রতিযোগিতা উদ্বোধন করেন এমপি এড.জালাল উদ্দিন

আবু হানিফ স্টাফ রিপোর্টার,পাকুন্দিয়া কিশোরগঞ্জ:
বাংলা নববর্ষ পহেলা বৈশাখের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব, হাডুডু ও হাড়িভাঙ্গা খেলা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী স্থানীয় যুব সমাজের উদ্যোগে পাকুন্দিয়া পৌর সদরের হাপানিয়া মাস্টার কলোনী এলাকায় উৎসবমুখর পরিবেশে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশ নেয় বিভিন্ন বয়সী মানুষ, যা পুরো এলাকায় সৃষ্টি করে প্রাণবন্ত বৈশাখী আবহ।
পাকুন্দিয়া পৌর ছাত্রদলের সভাপতি শামসুল আলম সবুজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট মো. জালাল উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি কামাল উদ্দীন, মো. এরফান উদ্দীন, এমদাদুল হক ভুলু, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দীন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দীন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জর্জসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের আয়োজক ও পৌর ছাত্রদলের সভাপতি শামসুল আলম সবুজ বলেন, “বাংলা নববর্ষের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এলাকাবাসীর সহযোগিতায় প্রতি বছর এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ