শনিবার, ০৬ জুন ২০২৬
বিনোদন

পহেলা বৈশাখে সিঁদুর খেলা উৎসবে মেতে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের রমনীরা

Admin ১৫ April ২০২৬ · Wednesday · ১০:৩৭ পূর্বাহ্ণ
পহেলা বৈশাখে সিঁদুর খেলা উৎসবে মেতে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের রমনীরা
পহেলা বৈশাখে সিঁদুর খেলা উৎসবে মেতে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের রমনীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দিনপনা আর উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলা পঞ্জিকা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ায় পহেলা বৈশাখ উদযাপন করছে সনাতন হিন্দু সম্প্রদায়ের নর-নারীরা। নতুন বর্ষবরন পহেলা বৈশাখ উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় সনাতন হিন্দু সম্প্রদায়ের রমনীরা ব্রাহ্মণবাড়িয়া শহরের কেন্দ্রীয় মন্দির শ্রীশ্রী আনন্দমীয় কালীবাড়িতে সমবেত হয়। 
এসময় তারা মন্দিরে ধূপ-দ্বীপ মঙ্গল প্রদীপ জ্বালীয়ে প্রার্থনার পাশাপাশি স্বামী সংসারে সুখ শান্তি কামনায় একে অপরকে কপালে সিঁদুর পরিয়ে মেতে উঠেন ঐতিহ্যবাহী সিঁদুর খেলা উৎসবে। 
মন্দিরে সিদুর খেলায় অংশ নেয়া শিল্পী, পপি জানান, বাংলা পঞ্জিকা অনুযায়ী আজ আমাদের পহেলা বৈশাখ। প্রতি বছর আমরা পহেলা বৈশাখে সিঁদুর খেলায় অংশ গ্রহন করে থাকি।
এসময় আমরা সিদুর খেলা উৎসবের মাধ্যমে নিজের পরিবারের পাশপাশি স্বামী সংসারে যেনো ভালো থাকি, সেই কামনা করে থাকি।
রিক্তা, তুলি জানান, আমার কেবল স্বামী সংসারে নয় আমরা আজকের দিনে সকলের মঙ্গলকামনা করে থাকি।
শহরের আনন্দময়ী কালীবাড়ির প্রধান পুরোহিত মদন গোপাল চক্রবর্তী জানান,পহেলা বৈশাখে সনাতন হিন্দু সম্প্রদায়ের সদপা রমণীরা স্বামী সংসারে সুখে থাকার জন্যে আজকের দিনে একে অপর কে সিঁদুর পরিয়ে মঙ্গল কামনা করে থাকেন।এটি একটি ধর্মীয় রেওয়াজ। তারা প্রার্থনা করেন, কেবল নিজের স্বামীই নয় প্রতিবেশি আত্বীয়-স্বজনসহ সকলের পরিবার যেনো ভালো থাকে। সুখে থাকে এটিও প্রত্যাশা করেন তারা। 
তিনি জানান, পহেলা বৈশাখকে কেন্দ্র করে শহরের কেন্দ্রীয় মন্দির আনন্দমীয় কালীবাড়িতে আজ থেকে সপ্তাহ ব্যাপী বার্ষিক উৎসব চলবে। এই উৎসবে দলমত নির্বিশেষে সকলেই অংশ গ্রহন করবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ