শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ

জয়পুরহাটে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

Admin ১৫ April ২০২৬ · Wednesday · ১১:৫৪ পূর্বাহ্ণ
জয়পুরহাটে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
জয়পুরহাটে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধিঃ 
জয়পুরহাটে  প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর উদ্বোধন করা হয়েছে।  বুধবার  সকালে জয়পুরহাট জেলা  স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার।

এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান,  অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, প্রাইম ব্যাংক জয়পুরহাট শাখার ব্রাঞ্চ ম্যানেজার শামীম হোসেন উপস্থিত ছিলেন।

৭ দিনব্যাপী এ আয়োজন করে  জেলা ক্রীড়া সংস্থা। উদ্বোধনী দিনে রামদেও বাজলা স্কুল  বনাম খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, এ ধরণের টুর্নামেন্ট খুদে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতে এবং ভবিষ্যতে জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, এ ক্রিকেট টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ
করছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ