খুলনা মহানগরের সব থানার ওসি বদলি
মো: আল-মাহফুজ শাওন : খুলনা
খুলনা মহানগর পুলিশে (কেএমপি) একযোগে বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) কেএমপি কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মোট ১১ জন পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন থানায় ও দপ্তরে বদলি/পদায়ন করা হয়েছে। এর মধ্যে কয়েকজনকে থানার ওসি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে, আবার কয়েকজনকে গোয়েন্দা বিভাগ (ডিবি) ও অন্যান্য ইউনিটে সংযুক্ত করা হয়েছে।
কেএমপি সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এ রদবদল করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।