মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঐতিহ্যবাহী ধোপাখোলা পল্লীমঙ্গল ১৯৪৭-এর বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Admin ১৫ April ২০২৬ · Wednesday · ০২:২৫ অপরাহ্ণ
ঐতিহ্যবাহী  ধোপাখোলা পল্লীমঙ্গল ১৯৪৭-এর বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঐতিহ্যবাহী ধোপাখোলা পল্লীমঙ্গল ১৯৪৭-এর বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ক্রীড়া-সাংস্কৃতিক আয়োজনে প্রাণচাঞ্চল্য, মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয়

মো: আল-মাহফুজ শাওন : খুলনা

খুলনার ফুলতলার ধোপাখোলা পল্লীমঙ্গল ১৯৪৭-এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে স্থানীয় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, ফলে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া ক্লাবের সার্বিক উন্নয়ন এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের লক্ষ্য নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

উল্লেখ্য, ধোপাখোলা পল্লীমঙ্গল ক্লাবটি ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রতি বছরই তারা নিয়মিতভাবে এ ধরনের সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করে আসছে।

গ্রামবাসীর প্রবল ইচ্ছা ও স্বপ্ন—একদিন এই ক্লাবটি আরও বড় পরিসরে উন্নীত হবে, যেখানে নিয়মিত খেলাধুলা ও সামাজিক কার্যক্রম পরিচালিত হবে এবং দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন