রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

বাংলাদেশ নৌ বাহিনীর সহায়তায় কয়রায় বিনামূল্যে চিকিৎসা সেবা

Admin ১৬ April ২০২৬ · Thursday · ০৬:৪৪ পূর্বাহ্ণ
বাংলাদেশ নৌ বাহিনীর সহায়তায় কয়রায় বিনামূল্যে চিকিৎসা সেবা
বাংলাদেশ নৌ বাহিনীর সহায়তায় কয়রায় বিনামূল্যে চিকিৎসা সেবা

‎এসকে এম মহসিন রেজা
‎উপজেলা প্রতিনিধি (খুলনা)
‎খুলনার কয়রায় বাংলাদেশ নৌ-বাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এ সেবার আওতায় কয়রার অসহায়, দুঃস্থ ও অনগ্রসর মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

‎উপকূলীয় ও দুর্গম এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের বেদকাশি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ সেখানে চিকিৎসা সেবা নেন। চিকিৎসা শেষে রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

‎মেডিকেল ক্যাম্পের নেতৃত্ব দেন নৌ-বাহিনীর সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ডা. তিতলী আবেদীন। এছাড়া চিকিৎসা সেবা প্রদান করেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো. অয়ালিউর রহমান, সার্জন লেফটেন্যান্ট রুবাইয়া রহমান এবং সার্জন লেফটেন্যান্ট নাজমুল হক।

‎চিকিৎসা নিতে আসা রাসেল হোসেন বলেন, এখানকার চিকিৎসাসেবার মান অনেক ভালো। সু-শৃংখল পরিবেশে চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ বিতরণ করা হয়।

‎দক্ষিণ বেদকাশি বিনাপানি গ্রামের অনিমা মন্ডল বলেন, প্রায় ৮ কিলোমিটার দূর থেকে সেখানে চিকিৎসা নিতে এসেছিলাম। নৌ-বাহিনীর সেবায় আমরা অনেক উপকৃত হয়েছি।

‎সেলিনা আক্তার বলেন, “চিকিৎসকদের কাছে মন খুলে রোগের কথা বলতে পেরে খুব ভালো লেগেছে। তারা সব শুনে ভালো মানের ওষুধ দিয়েছেন।”

‎সেবাগ্রহীতাদের অনেকেই জানান, প্রত্যন্ত এলাকার মানুষ যেখানে উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত, সেখানে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

‎বাংলাদেশ নৌ-বাহিনীর মিডিয়া কর্মকর্তা ফারুক হোসেন জানান, এর আগেও দুর্গম এলাকায় বিভিন্ন দুর্যোগ ও প্রতিকূল পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৩ পূর্বাহ্ণ
দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:“মরার আগে স্বামীর ভিটেতে ফিরতে চাই। নিজের ঘরেই শেষ নিঃশ্বাস...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫০ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৪২ পূর্বাহ্ণ