মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সুনামগঞ্জ জেলায় নতুন ডিসি মিনহাজুর রহমান

Admin ১৬ April ২০২৬ · Thursday · ০৬:৪৯ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ জেলায় নতুন ডিসি মিনহাজুর রহমান
সুনামগঞ্জ জেলায় নতুন ডিসি মিনহাজুর রহমান

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।

সুনামগঞ্জ জেলায় নতুন ডিসি (জেলা প্রশাসক)নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জ জেলার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

সুনামগঞ্জের ডিসি মোহাম্মদ ইলিয়াস মিয়াকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন