সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ

আশুলিয়ায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Admin ১৬ April ২০২৬ · Thursday · ০৯:৩৮ পূর্বাহ্ণ
আশুলিয়ায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আশুলিয়ায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সামরুল হক, স্টাফ রিপোর্টার:
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)।
গতকাল রাতে আশুলিয়া থানাধীন জামগড়া ফকিরবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।


গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ আলতাব হোসেন (৪১), পিতা-মৃত নায়েব আলী, সাং-শিমলাপাড়া, হেমনগর, থানা-গোপালপুর, জেলা-টাঙ্গাইল (বর্তমান ঠিকানা: জামগড়া ফকিরবাড়ি, আশুলিয়া)।
২. মোঃ আলমগীর হোসেন (২৬), পিতা-মোঃ রমজান আলী, সাং-কামারচলা, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল (বর্তমান ঠিকানা: জামগড়া বটতলা, আশুলিয়া)।
৩. মোঃ আব্বাস (৩৮), পিতা-মৃত নুর মোহাম্মদ, সাং-খেতাছিড়া, থানা-মঠবাড়ীয়া, জেলা-পিরোজপুর (বর্তমান ঠিকানা: জামগড়া ফকিরবাড়ি, আশুলিয়া)।
অপরদিকে, একই রাতে পৃথক আরেকটি অভিযানে আশুলিয়া থানাধীন ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে মোঃ সোহান শেখ (২৭) নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।


গ্রেফতার সোহান শেখের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ