রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

ভোলার তজুমদ্দিনে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

Admin ১৬ April ২০২৬ · Thursday · ০২:০১ অপরাহ্ণ
ভোলার তজুমদ্দিনে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য
ভোলার তজুমদ্দিনে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় গিয়াস উদ্দিন নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) দুপুরে উপজেলার দক্ষিণ খাসেরহাট বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তার মরদেহ পাওয়া যায়।
নিহত গিয়াস উদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আব্দুল মুনাফের ছেলে।
স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৪ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে গাড়ি ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তজুমদ্দিন উপজেলার দক্ষিণ কেয়ামুল্যা গ্রামের মো. কাশেম ও তার ছেলে আব্বাস, শাকিল ও আকবরসহ একই এলাকার দাদু মিয়ার ছেলে মিরাজ মিলে গিয়াস উদ্দিনের ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা গিয়াসের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে নগদ টাকা-পয়সা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পরদিন ২৫ মার্চ সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়।
স্থানীয়দের ধারণা, পূর্বের ওই হামলার জের ধরেই এ মৃত্যুর ঘটনা ঘটতে পারে। তবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৩ পূর্বাহ্ণ
দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:“মরার আগে স্বামীর ভিটেতে ফিরতে চাই। নিজের ঘরেই শেষ নিঃশ্বাস...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫০ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৪২ পূর্বাহ্ণ