শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ

কুবিতে আয়োজিত ১ম জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিশ্ববিদ্যালয় পর্ব শুরু আগামীকাল

Admin ১৬ April ২০২৬ · Thursday · ০৩:১৬ অপরাহ্ণ
কুবিতে আয়োজিত ১ম জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিশ্ববিদ্যালয় পর্ব শুরু আগামীকাল
কুবিতে আয়োজিত ১ম জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিশ্ববিদ্যালয় পর্ব শুরু আগামীকাল

বাবলু দেব,কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস) এর উদ্যোগে আয়োজিত ১ম জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আন্তঃবিশ্ববিদ্যালয় পর্ব শুরু হচ্ছে আগামীকাল (১৭ এপ্রিল)। এ পর্বে অংশগ্রহণ করবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি সাদিয়া আফরিন ও সাধারণ সম্পাদক মো. মুহসিন জামিল।

সংবাদ সম্মেলনে ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন গণিত বিভাগের শিক্ষক ও সংগঠনটির মডারেটর অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহবুব এবং সাবেক নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, ১ম সিওইউডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা দুইটি পর্বে অনুষ্ঠিত হচ্ছে– আন্তঃস্কুল-কলেজ এবং আন্তঃবিশ্ববিদ্যালয়। এর মধ্যে আন্তঃস্কুল-কলেজ পর্বের প্রথম রাউন্ড গত ১১ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে ২৪টি দল অংশ নেয় এবং সেখান থেকে ২টি দল ফাইনালে উত্তীর্ণ হয়েছে।

তারা আরও জানান, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্ব শুরু হবে ১৭ এপ্রিল এবং উভয় পর্বের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ এপ্রিল।
সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহবুব বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি প্রতিষ্ঠার পর থেকেই একটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ছিল। এবার সেই প্রত্যাশা পূরণ হচ্ছে। এবারের আয়োজনে মোট ৫৬টি দল অংশ নিচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে সারা দেশের স্কুল-কলেজকে সম্পৃক্ত করে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।'

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ