শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ

ফাঁকা আসন পূরণে কুবিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ

Admin ১৬ April ২০২৬ · Thursday · ০৩:২৫ অপরাহ্ণ
ফাঁকা আসন পূরণে কুবিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ
ফাঁকা আসন পূরণে কুবিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ

বাবলু দেব,কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শূন্য আসনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে 'এ', 'বি' ও 'সি' ইউনিটের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চতুর্থ মেধাতালিকার ভর্তি শেষে 
এখনো ফাঁকা রয়েছে ৭০টি আসন।

বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় চতুর্থ মেধাতালিকার পরবর্তী উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী আগামী ১৯ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, 'এ' ইউনিটে মেধাক্রম ৪৩৩ থেকে ৭০০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকারে অংশ নিতে বলা হয়েছে। 'বি' ইউনিটে মানবিক শাখায় ৪২৪ থেকে ৫৩৫, ব্যবসায় শিক্ষা শাখায় ১০৪ থেকে ১৫৯ এবং বিজ্ঞান শাখায় ১৫০ থেকে ২০৫ পর্যন্ত মেধাক্রমের শিক্ষার্থীদের ডাকা হয়েছে। 'সি' ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখায় ২৮১ থেকে ৪০০, মানবিক শাখায় ২৬ থেকে ৫০ এবং বিজ্ঞান শাখায় ২৯ থেকে ৫০ পর্যন্ত মেধাক্রমের শিক্ষার্থীদের সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে বলা হয়েছে।

সাক্ষাৎকারে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে শূন্য আসন থাকা সাপেক্ষে পরবর্তী মেধাতালিকা প্রকাশ করে ভর্তি সম্পন্ন করা হবে। সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র বা গ্রেডশিট এবং প্রয়োজনীয় অন্যান্য সনদের এক কপি করে ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছে।

এছাড়া ভর্তির সময় শিক্ষার্থীদের ভর্তি ফি বাবদ ১৪ হাজার ৮০০ টাকা ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। একই সঙ্গে হল অফিসের উন্নয়ন ফি ও বিভাগের উন্নয়ন ফি প্রদান করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,
‘ইউনিট প্রধান ও ডিন অফিসগুলোর সিদ্ধান্ত মোতাবেক ফাঁকা আসন পূরণে গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৯ ও ২০ এপ্রিল যারা সাক্ষাৎকারে উপস্থিত থাকবে, তাদের মধ্য থেকে পরবর্তী মেধাতালিকা দেওয়া হবে এবং মেধাক্রম অনুযায়ী বিষয় পাবে।’

উল্লেখ্য, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ২০টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩২টি এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ১৭টি আসন ফাঁকা রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ