রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

কোম্পানীগঞ্জে আউশ ধানের উৎপাদন বাড়াতে বিনামূল্যে বীজ- সার বিতরণ উদ্বোধন

Admin ১৭ April ২০২৬ · Friday · ০১:৫২ পূর্বাহ্ণ
কোম্পানীগঞ্জে আউশ ধানের উৎপাদন বাড়াতে বিনামূল্যে বীজ- সার বিতরণ উদ্বোধন
কোম্পানীগঞ্জে আউশ ধানের উৎপাদন বাড়াতে বিনামূল্যে বীজ- সার বিতরণ উদ্বোধন

শাহাদাত হোসেন রাসেল, কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

১৬ই এপ্রিল (বৃহস্পতিবার) সকালে উপজেলা কৃষি অফিস চত্বর থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান।

জানা যায়, চলতি মৌসুমে উপজেলার মোট ২ হাজার দুইশত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে দূরবর্তী ইউনিয়ন সমূহে এই সার ও বীজ ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ করা হবে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, আউশ ধান আবাদের লক্ষ্যে প্রত্যেক কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি উচ্চফলনশীল জাতের আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাবেন। বিতরণকৃত সার ও বীজ মাঠ পর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করবেন।

উপজেলা কৃষি অফিসার মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মনোরঞ্জন রায়,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আকরাম উদ্দিন,উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু,যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সুমন,উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম স্বপন,সদস্য সচিব মোঃ আবুল বাসার প্রমূখ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৩ পূর্বাহ্ণ
দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:“মরার আগে স্বামীর ভিটেতে ফিরতে চাই। নিজের ঘরেই শেষ নিঃশ্বাস...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫০ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৪২ পূর্বাহ্ণ