শনিবার, ২৫ জুলাই ২০২৬
জাতীয়

দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

Admin ১৭ April ২০২৬ · Friday · ০৮:২২ পূর্বাহ্ণ
দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

নিউজ ডেস্ক:
দেশে বর্তমানে জ্বালানির মজুত পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 

শুক্রবার চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন।

প্রতিমন্ত্রী বলেন, এপ্রিল ও মে মাসের জন্য দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। একই সঙ্গে জুন মাসের সম্ভাব্য চাহিদা মাথায় রেখে আগাম প্রস্তুতিও নেওয়া হচ্ছে। তিনি বলেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে এবং বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষ করে ইস্টার্ন রিফাইনারির জন্য মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির পরিকল্পনা চলছে। পাশাপাশি পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহও বাড়ানো হচ্ছে বলে জানান তিনি।

বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবস্থাপনায় কৃষি ও শিল্প খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

এর আগে, ১৫ এপ্রিল জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানিয়েছিলেন, দেশে অকটেন ও পেট্রোলের মজুত এমন অবস্থায় আছে যে আগামী দুই মাসেও কোনো সংকট হওয়ার আশঙ্কা নেই। তার দেওয়া তথ্য অনুযায়ী, দেশে ডিজেলের মজুত ১ লাখ ১৩ হাজার ৮৫ টন, অকটেন ৩১ হাজার ৮২১ টন, পেট্রোল ১৮ হাজার ২১ টন এবং ফার্নেস ওয়েল ৭৭ হাজার ৫৪৬ টন।

তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই দেশে জ্বালানি তেলের চাহিদা হঠাৎ বেড়ে যায়। ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার পর বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মার্চের শুরুতেই পেট্রোল ও অকটেনের বিক্রি প্রায় দ্বিগুণ হয়ে যায়। এতে সারা দেশে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।

পরিস্থিতি সামাল দিতে সরকার প্রথমে রেশনিং ব্যবস্থা চালু করলেও পরে তা তুলে নেয়। বর্তমানে সরবরাহ নিয়ন্ত্রণ করে গত বছরের বিক্রির মাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি বিতরণ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ