রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

স্বাধীনতার ৫৫ বছরেও পাকা হয়নি সড়ক, ক্ষুব্ধ শিবপুর গ্রামবাসী

Admin ১৭ April ২০২৬ · Friday · ০৯:০৬ পূর্বাহ্ণ
স্বাধীনতার ৫৫ বছরেও পাকা হয়নি সড়ক, ক্ষুব্ধ শিবপুর গ্রামবাসী
স্বাধীনতার ৫৫ বছরেও পাকা হয়নি সড়ক, ক্ষুব্ধ তাড়াইল উপজেলার শিবপুর গ্রামবাসী

রুহুল আমিন, তাড়াইল থেকে:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি  ইউনিয়নের শিবপুর বাজার থেকে মেছগাঁও রোড পর্যন্ত সোয়া এক কিলোমিটার কাঁচা সড়ক দীর্ঘদিন ধরেই চরম অবহেলায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি হয়ে পড়ে কাদাময় ও চলাচলের অযোগ্য। এতে করে ভোগান্তিতে রয়েছে অন্তত একটি গ্রামের প্রায় দুই হাজার মানুষ।

সরেজমিনে শুক্রবার (১৭ এপ্রিল) গিয়ে দেখা যায়, স্থানীয় কৃষকদের দুঃখ সোয়া এক কিলোমিটার সড়ক নিয়ে। সড়কের অবস্থা খুবই বেহাল। একটু বৃষ্টি হলে কাদাপানিতে একাকার হয়ে যায়। তখন ফসল বাজারে নিতে গিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েন কৃষকেরা। সড়কটির কারণে সঠিক সময়ে উৎপাদিত কৃষি পণ্য নিয়ে বাজারে না আসতে পারায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা। এ ছাড়াও সড়কের দুর্দশার কারণে রোগী নিয়ে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে যাওয়া কঠিন হয়ে পড়ে। এই সড়ক দিয়ে স্কুল-কলেজে যেতে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। পাকা সড়কের কারণে রোগীকে সঠিক সময়ে হাসপাতালে নেওয়া যায় না। বিশেষ করে কোনো অন্তঃসত্ত্বা মাকে নিয়ে কী যে বিপাকে পড়তে হয়, এখানকার মানুষই বোঝে। সার্বিক দিক বিবেচনা করতে গেলে এই এলাকায় সবার আগে একটি পাকা সড়ক প্রয়োজন।

শিবপুর গ্রামের কৃষক লক্ষু মিয়া, লিটন মিয়া, আবেদ আলী, আব বক্কর, তানু মিয়া, বাবুল মিয়া, আবদুর রহমান, তাহের মিয়া,ফারুক মিয়া,মজনু মিয়া ও মতি মিয়া জানায়, এবড়োখেবড়ো কাঁচা সড়কের কারণে কৃষি পণ্য বাজারে নিতে কোনো যানবাহন মেলে না। এগুলোর যদি সঠিক মূল্য পাওয়া যেত, তবে কৃষকদের ভাগ্য বদলে যেত। সড়কটি পাকা না থাকায় সেটি আর হচ্ছে না। তারা আরও জানায়, পাশেই রয়েছে সরু নামের একটি বিল। বিলটি খনন করাও অতীব জরুরি। কারণ এলাকায় রয়েছে বিস্তীর্ণ কৃষিজমি। বিলটি খনন না থাকায় বর্ষা ও বৃষ্টির পানি কৃষি জমিতে জমে থেকে উৎপাদিত ফসল নষ্ট হয়ে যাচ্ছে।

একই কথা বলেন স্থানীয় শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম। স্বাধীনতার ৫৫ বছর পরেও সড়কটি পাকা করণের কোনো উদ্যোগ নেয়া হয়নি। বর্ষা মৌসুমে সড়কটি কাদা ও জলাবদ্ধতায় ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেলসহ কোনো যানবাহনই নির্বিঘ্নে চলাচল করতে পারে না।
তিনি জানান, দীর্ঘদিন ধরে এই সড়কটি অবহেলায় পড়ে আছে। কাঁচা সড়কের কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া অনেক সময় সম্ভব হয় না। একটু বৃষ্টি হলেই বিপদ। বহু জনপ্রতিনিধি এসে শুধু আশ্বাস দিয়ে গেছেন। বেহাল এই সড়কটি তাড়াইল উপজেলা সদরের  সংযোগস্থলে অবস্থিত।

রাউতি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিক্কু মিয়া বলেন, সড়কটি অনেক নিচু। সড়কটিতে মাটি কেটে উঁচু করতে হবে, তারপর পাকা করতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বহুবার বলেছি, কেউ শোনে না আমাদের কথা।

জানতে চাইলে তাড়াইল উপজেলা এলজিইডির প্রকৌশলী কর্মকর্তা জাহিদুল হাসান জানান, উপজেলার রাউতি  ইউনিয়নের শিবপুর বাজার থেকে মেছগাঁও রোড পর্যন্ত সোয়া এক কিলোমিটার কাঁচা সড়কটি সরকারি তালিকাভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে পাকা করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৩ পূর্বাহ্ণ
দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:“মরার আগে স্বামীর ভিটেতে ফিরতে চাই। নিজের ঘরেই শেষ নিঃশ্বাস...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫০ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৪২ পূর্বাহ্ণ