রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’

Admin ১৭ April ২০২৬ · Friday · ০৯:৪৩ পূর্বাহ্ণ
গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’
গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’

ফুয়াদ আহমেদ খাঁন,কুয়েট প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩১ জন শিক্ষককে ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের হাতে এই সম্মাননা তুলে দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। উচ্চমানের (হাই ইমপ্যাক্ট) আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট অনুষদের এক্সপার্ট প্যানেলের যাচাই-বাছাই এবং উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির (সিএএসআর) সুপারিশক্রমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর ড. মাছুদ বলেন, গবেষণাই একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ এবং এর মাধ্যমেই প্রতিষ্ঠানের প্রকৃত মান ও উদ্ভাবনী সক্ষমতা নির্ধারিত হয়। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। উচ্চমানের এই গবেষণা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

প্রবাস যাত্রা উপলক্ষে টিম জার্নালিস্টের সঙ্গে বিএনপি নেতা বদরুল ইসলামের মতবিনিময়

প্রবাস যাত্রা উপলক্ষে টিম জার্নালিস্টের সঙ্গে বিএনপি নেতা বদরুল ইসলামের মতবিনিময়

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক স...

২৫ July ২০২৬ · Saturday · ০৯:২৯ অপরাহ্ণ
পঞ্চগড়ে প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আলোচনা সভা

পঞ্চগড়ে প্রয়াত ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আলোচনা সভা

পঞ্চগড় প্রতিনিধি:বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবে...

২৫ July ২০২৬ · Saturday · ০৯:২৭ অপরাহ্ণ