মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামে নানা আয়োজনে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Admin ১৭ April ২০২৬ · Friday · ০৯:৫৩ পূর্বাহ্ণ
কুড়িগ্রামে নানা আয়োজনে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কুড়িগ্রামে নানা আয়োজনে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোঃ সাইফুর রহমান, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম:

কুড়িগ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে  সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

আলোচনা সভা, কেক কাঁটা, , র্্যালীর মাধ্যমে মনোরম পরিবেশে  কুড়িগ্রাম প্রেসক্লাব হল রুমে শুক্রবার  দুপুরে সময়  টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।

এসময় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও অ্যাডভোকেট আহসান হাবিব নীলুর সভাপতিত্বে  উপস্থিত ছিলেন 
,কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ,জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার,জেলা সাংস্কৃতিক সংগঠক দুলাল ,সাংবাদিক ইউনুস আলী,শ্যামল ভৌমিক,  ফজলে এলাহি স্বপন,রেজাউল করিম রেজা, তুহিন,জাহিদুল ইসলাম, মিজানুর রহমান মিন্টু,নাজমুল, ফিরোজ আলম মনু,মিজানুর রহমান,জুয়েল রানা,ফারাজীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী। 
এসময়   কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি সময়   টেলিভিশনের বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের ভুয়সী প্রশংসা করেন।
জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান হাসিব বলেন সময় টেলিভিশন ইতিহাস, এতিহ্য, মুক্তিযুদ্ধোর,গণতন্ত্রের কথা বলে।
কুড়িগ্রাম জেলা পরিষদ  প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ বলেন সময়  টেলিভিশন কুড়িগ্রামের মানুষের নিত্যদিনের  সুখ ও দু:খের গল্প তুলে ধরে পাশে ছিলেন।   
কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা  বলেন সময় টেলিভিশনে কুড়িগ্রামের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার বাস্তব চিএ ফুটে উঠেছে।  


অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি ও কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাহিত্য -সাংস্কৃতিক বিষয়ক  সম্পাদক বাদশাহ সৈকত ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন