শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ

Admin ১৭ April ২০২৬ · Friday · ০৯:৫৬ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ
কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া  ঃ

কুষ্টিয়ায় দা‌বি আদা‌য়ের ল‌ক্ষে অনির্দিষ্টকালের জন‌্য বাস চলাচল বন্ধ ক‌রে দি‌য়ে‌ছে পরিবহন শ্রমিকেরা।  শুক্রবার সকাল পাঁচটা থেকে অভ‌্যন্তরীণ সব রুটে কু‌ষ্টিয়ার মা‌লিক গ্রুপ ও মা‌লিক স‌মি‌তির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

এতে কুষ্টিয়া-মেহেরপুর,কুষ্টিয়া-প্রাগপুর রু‌টে একেবা‌রেই বাস চলাচল বন্ধ র‌য়ে‌ছে। এছাড়া কুষ্টিয়া-খুলনা- যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা- সিরাজগঞ্জসহ অন‌্যান‌্য রুটে মা‌লিক গ্রুপ ও মা‌লিক স‌মি‌তির কোন বাস ছে‌ড়ে যায়‌নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো চলছে। এর ফলে ভোগান্তিতে পড়েছে সংশ্লিষ্ট রুটের যাত্রীরা। 

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতির ডাক দেয় শ্রমিক ইউনিয়ন। 

জ‌ান‌তে চাইলে বেলা সা‌ড়ে ১১টায় কুষ্টিয়া জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুব আলম   বলেন, বাস মি‌নিবাস মা‌লিক গ্রু‌পের সঙ্গে কু‌ষ্টিয়া-খুলনা-য‌শোর রু‌টে মোটর শ্রমিক ইউনিয়‌নের বাসও অন্তভ‌ুক্ত র‌য়ে‌ছে। অথচ আমা‌দের‌কে কোন সু‌যোগ সু‌বিধা দেওয়া হয় না। দুইটি দা‌বি‌তে মা‌লিক গ্রু‌পের সা‌থে আমা‌দের বৈঠক হ‌য়ে‌ছে। গত ১৫ এপ্রিলের ম‌ধ্যে দা‌বি‌ মে‌নে নেওয়‌ার আল্টি‌মেটাম দেওয়া হ‌য়ে‌ছিল। কিন্তু দা‌বি না মানাই শুক্রবার সকাল থে‌কে মা‌লিক গ্রু‌পের বাস মি‌নিবাস চলাচল অ‌নি‌র্দিষ্টকা‌লের জন‌্য বন্ধ রাখা হ‌য়ে‌ছে। আমা‌দের সা‌থে একমত হ‌য়ে মা‌লিক স‌মি‌তির শ্রমিকরাও বাস চলাচল বন্ধ রে‌খে‌ছে। এতে কু‌ষ্টিয়ার কোন বাস ছে‌ড়ে যায়‌নি। 

সকাল সাড়ে দশটার দিকে কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান,এক সপ্তাহ আগে বাস মিনি বাস শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা দুটি দাবির কথা জানায়। এর একটি হল পরিবহন সংশ্লিষ্ট মালিক যেসব সুযোগ সুবিধা নেয় শ্রমিকদেরও একই সুযোগ সুবিধা দিতে হবে। দ্বিতীয়ত শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া থেকে খুলনা রুটে চলাচল করার অনুমোদন দিতে হবে। এসব দাবি পুরণ না করায় তারা শুক্রবার সকাল থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রেখেছে। তবে ঢাকাগামী বাস চলছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ