শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ

বাসন থানার বিশেষ অভিযান: প্রতারণা মামলাসহ বিভিন্ন মামলার ৪ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ

Admin ১৭ April ২০২৬ · Friday · ১১:২৫ পূর্বাহ্ণ
বাসন থানার বিশেষ অভিযান: প্রতারণা মামলাসহ বিভিন্ন মামলার ৪ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ
বাসন থানার বিশেষ অভিযান: প্রতারণা মামলাসহ বিভিন্ন মামলার ৪ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ

সামরুল হক, স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১৭ এপ্রিল ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে প্রতারণা মামলাসহ বিভিন্ন মামলার ৪ জন আসামীকে গ্রেফতার করেছে। পরবর্তীতে গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাসন থানা পুলিশের একটি দল এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রতারণা মামলার এজাহারভুক্ত একজন এবং জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আরও তিনজন আসামীকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতদের মধ্যে প্রতারণা মামলার এজাহার নামীয় আসামী মোসাঃ মরিয়ম বেগম (২৫)। তার পিতার নাম মোক্তার এবং মাতা মৃত রাশিদা বেগম। তার স্থায়ী ঠিকানা পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার টুকরা পাশা মতিয়ারপাড়া গ্রামে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন থানাধীন নাওজোড় এলাকায় (শাহ হাজীর বাড়ির ভাড়াটিয়া) বসবাস করছিলেন।


এছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করা হয় মোঃ সজিব শিকদার (২২), পিতা মোঃ সেলিম শিকদার, এবং মোঃ মামুন (৩০), পিতা মোঃ তমিজ উদ্দিন। তাদের উভয়ের স্থায়ী ঠিকানা বাসন থানার ইটাহাটা (অংশ) এলাকায়।
অপরদিকে সিআর পরোয়ানাভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করা হয় মিজানুর রহমান (৩৫), পিতা মৃত আব্দুল মোতালেব। তার বাড়ি বাসন থানার ভোগড়া (মধ্যপাড়া) এলাকায়।


পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বের মামলার ভিত্তিতে আদালত থেকে পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা তৎপর রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ