রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

কুষ্টিয়ায় পীর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ভক্তদের বিক্ষোভ

Admin ১৭ April ২০২৬ · Friday · ০৩:০১ অপরাহ্ণ
কুষ্টিয়ায় পীর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ভক্তদের বিক্ষোভ
কুষ্টিয়ায় পীর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ভক্তদের বিক্ষোভ

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান ওরফে শ্রী শামীম জাহাঙ্গীর কালান্দার বাবা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তার ভক্তরা।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় ভক্তদের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভে প্রায় ২০০ থেকে ২৫০ জন ভক্ত অংশগ্রহণ করেন। 
মিছিলটি দরবার এলাকার দারোগার মোড় থেকে শুরু হয়ে আবেদের ঘাট অতিক্রম করে পীর শ্রী শামীম জাহাঙ্গীরের দরবারে গিয়ে শেষ হয়।
এ সময় অংশগ্রহণকারী ভক্তরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত আসামিদের গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কর্মসূচি চলাকালে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
তবে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তাদের মতে, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। দ্রুত আইনগত অগ্রগতি না হলে আন্দোলন আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
উল্লেখ্য, গত শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ইসলাম ধর্মীয় কিতাব পবিত্র কোরআন অবমাননা ও নিজেকে আল্লাহ দাবিসহ বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতা হামলা চালায়। এ সময় পীর শামীম জাহাঙ্গীরকে মারধরের পর ছাদ থেকে ফেলে হত্যা করা হয়।
ঘটনার তিনদিন পর সোমবার রাতে নিহতের বড় ভাই দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৩৬)।
মামলায় ৪ জনকে নামীয় আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা ১৮০ থেকে ২০০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
তবে ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৩ পূর্বাহ্ণ
দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:“মরার আগে স্বামীর ভিটেতে ফিরতে চাই। নিজের ঘরেই শেষ নিঃশ্বাস...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫০ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৪২ পূর্বাহ্ণ