বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ

রুয়েটে এআই টেক কার্নিভাল: উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতায় তরুণদের সম্ভাবনার উন্মোচন

Admin ১৮ April ২০২৬ · Saturday · ০৬:১৩ পূর্বাহ্ণ
রুয়েটে এআই টেক কার্নিভাল: উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতায় তরুণদের সম্ভাবনার উন্মোচন
রুয়েটে এআই টেক কার্নিভাল: উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতায় তরুণদের সম্ভাবনার উন্মোচন

মো: ইসমাইল, রুয়েট প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ আয়োজিত ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতার এক প্রাণবন্ত প্রদর্শনীতে পরিণত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের হলরুমে অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজন রাজশাহী জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে। মোট ৩৯টি দল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সভিত্তিক প্রকল্প উপস্থাপন করে, যা দর্শনার্থী ও বিচারকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল।

সকাল ৯টা থেকে শুরু হওয়া প্রদর্শনীতে বিচারকমণ্ডলী প্রতিটি প্রকল্প ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। প্রকল্পগুলোর ধারণা, নকশা ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা ও প্রযুক্তিগত প্রয়োগ দক্ষতা মূল্যায়ন করেন।

বিকাল ৩টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি বক্তব্যে Nelson Mandela-এর উক্তি উল্লেখ করে বলেন, “আমরা কখনো হারি না; হয় আমরা জিতি, নয়তো শিখি।”

তিনি আরও বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আগ্রহের ক্ষেত্রগুলোতে মনোযোগী হওয়া, নেতৃত্বগুণ অর্জন এবং প্রশ্ন করার মানসিকতা গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

প্রতিযোগিতায় বিজয়ী শীর্ষ তিনটি দল নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়া সকল অংশগ্রহণকারীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের ডিইআইইডি প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মন্জুর শাহরিয়ার এবং রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। তারা শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা, উদ্ভাবনী চর্চা এবং ভবিষ্যৎ প্রস্তুতির বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন, সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

মো: আল-মাহফুজ শাওন:খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

মো: আল-মাহফুজ শাওন: পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৭ অপরাহ্ণ
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং হরতকিতলা আমতলা মোড়,বাদশা হাউ...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৪ অপরাহ্ণ