রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

তাহিরপুরে অবৈধ রেকর্ড সংশোধনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Admin ১৮ April ২০২৬ · Saturday · ০৬:২১ পূর্বাহ্ণ
তাহিরপুরে অবৈধ রেকর্ড সংশোধনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
তাহিরপুরে অবৈধ রেকর্ড সংশোধনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মুরাদ মিয়া,তাহিরপুর,প্রতিনিধি।

তাহিরপুরে অবৈধ রেকর্ড সংশোধনের প্রতিবাদে  মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৭ এপ্রিল শুক্রবার দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পাটলাই নদীর তীরে শ্মশানঘাট প্রাঙ্গণে এতে নদীপাড়ের ৫-৬টি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য,তেলিগাঁওসহ আশপাশের কয়েকটি গ্রামের উদ্যোগে আয়োজিত মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,তেলিগাঁও গ্রামের বিবেক পাল, বদন পাল,বালিয়াঘাট গ্রামের ৬নং ওয়ার্ড বর্তমান ইউপি সদস্য আমির আলী,সাবেক ইউপি সদস্য নুরুল আমীন,দুধের আউটা গ্রামের সাবেক ইউপি সদস্য আসাদ মিয়া,নুরুল হক,পেয়ার আলী,নুরু তালুকদার তেলিগাঁও গ্ৰামের নিবারণ পাল,প্রমুখ।

বক্তারা বলেন,যে স্থানে তারা মানববন্ধন কর্মসূচি পালন করছেন সেটি মূলত সরকারি খাস জমি। দির্ঘদিন ধরে আমরা দেখে আসছি।
এলাকার মানুষ ও তাদের পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে এই জমিতে গরু-ছাগল চরানো এবং ধান শুকানোর মারাখলা হিসেবে ব্যবহার করে আসছেন। তেলিগাঁও গ্রামের মানুষ গরু নিয়ে নদী পার হয়ে এই খাস জমিতেই লালন-পালন করে থাকেন।

বক্তারা আরও বলেন, জায়গাটি তেলিগাঁও মৌজার সরকারি ১ নম্বর খাস খতিয়ানের অন্তর্ভুক্ত আর.এস ৩৫০ নম্বর দাগের ভূমি। সম্প্রতি তেলিগাঁও গ্রামের রনধীর পাল বেণুর আর.এস ৩২৩ নম্বর খতিয়ানের ৩৫৪ নম্বর দাগের প্রায় ৩ একর জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর মোটা অঙ্কের টাকা দিয়ে অবৈধভাবে তাহিরপুর এসিল্যান্ড অফিসের মাধ্যমে আর.এস ৩৫০ নম্বর দাগে রেকর্ড সংশোধন করে ওই জমি দখলের চেষ্টা করছেন।

তারা আরও বলেন,আর.এস ৩৫০ নম্বর দাগের প্রায় ৩ একর সরকারি খাস জমি ব্যক্তি মালিকানায় চলে গেলে ৫থেকে ৬টি গ্রামের মানুষ চরম ভোগান্তির শিকার হবেন এবং গোচারণভূমি সংকট দেখা দেবে।

মানববন্ধনে বক্তারা দ্রুত বিষয়টি তদন্ত করে সরকারি খাস জমি রক্ষা এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।  

অভিযুক্ত রণধীর পাল বেনুর ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানাযায়নি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৩ পূর্বাহ্ণ
দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:“মরার আগে স্বামীর ভিটেতে ফিরতে চাই। নিজের ঘরেই শেষ নিঃশ্বাস...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫০ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৪২ পূর্বাহ্ণ