শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সারাদেশ

গোবিপ্রবি ভিসির পদত্যাগ চাইলেন বামপন্থী শিক্ষার্থীরা,২৪ ঘন্টা আল্টিমেটাম!

Admin ১৮ April ২০২৬ · Saturday · ০৬:৩৯ পূর্বাহ্ণ
গোবিপ্রবি ভিসির পদত্যাগ চাইলেন বামপন্থী শিক্ষার্থীরা,২৪ ঘন্টা আল্টিমেটাম!
গোবিপ্রবি ভিসির পদত্যাগ চাইলেন বামপন্থী শিক্ষার্থীরা,২৪ ঘন্টা আল্টিমেটাম!

আব্দুল্লাহ আর রাফি, গোবিপ্রবি প্রতিনিধি: বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এর বিশেষ অনুষ্ঠান সার্চলাইটে প্রচারিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য ও উপাচার্যের ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে আনীত অভিযোগের দ্রুত তদন্ত এবং ঘটনা সত্যি হলে দ্রুত বিচার দাবি ও প্রশাসনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়ে মাঝরাতে মানববন্ধন করেছে বামপন্থী ৭ শিক্ষার্থী।

শনিবার রাত ১২ টার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিলেও পরবর্তীতে তারা মানববন্ধন করে অনুষ্ঠান শেষ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বামপন্থী সংগঠন ছাত্রগণমঞ্চের নেতা নিঘাদ রোদ্র বলেন,
চ্যানেল-২৪ এর অনুসন্ধানের রিপোর্ট  অনুযায়ী শিক্ষক নিয়োগে দুর্নীতি সহ বিভিন্ন খাতে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। আমরা বলতে চাই একাধিকবার দুর্নীতির তথ্য সামনে এসেছে। অপর পক্ষ থেকেও তার উত্তর দেওয়া হয়েছে। একপক্ষ দুর্নীতির অভিযোগ করে অপরপক্ষ এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এরকম বিভিন্ন পক্ষের মধ্যে পরে ছাত্রদের অবস্থা দুর্দশাগ্রস্ত।  আমার ডিপার্টমেন্ট   ৫ শিক্ষক  দিয়ে ডিপার্টমেন্ট চালাতে হচ্ছে  এবং কোনো ল্যাব সহকারী নাই। সারাদিন শিক্ষকের ৫-৬ কোর্সের ক্লাস নেওয়া লাগে,যা তাদের জন্য জুলুম। প্রত্যকটা ডিপার্টমেন্টে শিক্ষক সংকট ফলে প্রতিফলন ঘটে শিক্ষার মানে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজ স্থবির হয়ে পড়ে আছে, যার দায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

এসময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দিয়ে তাদের মানববন্ধন দিয়ে সংক্ষিপ্ত মানববন্ধন শেষ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ