রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

বাসন থানার বিশেষ অভিযানে ২ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

Admin ১৮ April ২০২৬ · Saturday · ০৯:৪২ পূর্বাহ্ণ
বাসন থানার বিশেষ অভিযানে ২ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ
বাসন থানার বিশেষ অভিযানে ২ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

সামরুল হক, স্টাফ রিপোর্টার:
১৮ এপ্রিল ২০২৬ তারিখে গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।


পুলিশ সূত্রে জানা যায়, প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ আজাহারুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করা হয়। তিনি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার দক্ষিণ লক্ষিপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। তার পিতার নাম মোঃ শাহাদত হোসেন প্রামানিক এবং মাতার নাম মোছাঃ রুবি বেগম। গ্রেফতারের সময় তিনি গাজীপুর মহানগরের গাছা থানাধীন বোর্ড বাজার এলাকায় মামুন নামের এক ব্যক্তির বাসায় ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছিলেন।


এছাড়া সিআর মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি মোরশেদুল আলম রিপন (৩৮) কে গ্রেফতার করা হয়। তার পিতার নাম কামরুল এবং তার স্থায়ী ঠিকানা গাজীপুর মহানগরের বাসন থানার ভোগড়া এলাকায়।
অভিযান শেষে মোট ২ জন আসামিকে গ্রেফতার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাসন থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ