শনিবার, ২৫ জুলাই ২০২৬
জাতীয়

এক লাইন লিখে এসে গোল্ডেন ফাইভ সুযোগ আর বাংলাদেশের মাটিতে হবে না নাটোরে- হুইপ দুলু

Admin ১৮ April ২০২৬ · Saturday · ০২:৩০ অপরাহ্ণ
এক লাইন লিখে এসে গোল্ডেন ফাইভ সুযোগ আর বাংলাদেশের মাটিতে হবে না নাটোরে- হুইপ দুলু
এক লাইন লিখে এসে গোল্ডেন ফাইভ সুযোগ আর বাংলাদেশের মাটিতে হবে না নাটোরে- হুইপ দুলু

আরিফুল ইসলাম,নাটোর প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আজকে তারেক রহমানের সরকার বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, তারেক রহমান সাহেব ৩১ দফায় বলেছেন শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি বাজেট শিক্ষা মন্ত্রী বলেছেন, নকল করে পাশ করার সুযোগ আর বাংলাদেশের মাটিতে হবে না। সাদা কাগজে লিখে দিয়ে আসলেও জিপিএ ফাইভ এক লাইন লিখে এসে গোল্ডেন ফাইভ ওই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের মাটিতে আর হতে দেবো না । আমরা চাই বাংলাদেশের শিক্ষার্থীরা শিক্ষায় শিক্ষিত হয়ে শুধু এই গ্রামে নয় শহরে নয় বাংলাদেশের মানচিত্রে থেকে বিশ্বে কম্পিটিশন করবে। প্রতিযোগিতা করে আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাবে এটাই আমাদের অঙ্গীকার। তিনি আজ (১৮এপ্রিল) বিকালে নলডাঙ্গা উপজেলার শ্রীশচন্দ্র বিদ্যানিকেতন এর উদ্যোগে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম,সাবেক যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, শফিকুল ইসলাম বুলবুল সহ বিএনপির নেতৃবৃন্দ। এর আগে তিনি সূর্য বাড়ি রাস্তার কাজের উদ্বোধন করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ