মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

তারাকান্দায় ১৪৪ ধারা চলছে, সতর্ক অবস্থানে পুলিশ

Admin ১৯ April ২০২৬ · Sunday · ১২:০১ অপরাহ্ণ
তারাকান্দায় ১৪৪ ধারা চলছে, সতর্ক অবস্থানে পুলিশ
তারাকান্দায় ১৪৪ ধারা চলছে, সতর্ক অবস্থানে পুলিশ

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের বিক্ষোভ কর্মসূচি আহ্বা‌নে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে উপজেলা যুবদল নেতা রিয়াদ আহামেদের উপর হামলার ঘটনায়, রবিবার (১৯/০৪/২৬) বিকাল তিনটায় বিক্ষোভ ও সমাবেশ আহ্বান ক‌রে।ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল গ্রুপের অনুসারীরা

অন্যদিকে,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলয়ের আরেক গ্রুপ একই সময়ে ওই স্থানে বিক্ষোভের আহ্বান করে,এতে উত্তেজনা ছ‌ড়ি‌য়ে পড়ায় তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করে উপ‌জেলা প্রশাসন।

রবিবার (১৯/০৪/২৬) দুপুর ১টা থেকে শুরু হওয়া ১৪৪ ধারা রাত ৮ টা পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন,পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুপুর থেকেই তারাকান্দার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের উপস্থিতি দেখা গেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন