খুলনায় ৯৩ হাজারের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা
মো: আল-মাহফুজ শাওন
**খুলনা, রোববার (১৯ এপ্রিল):** এর ৩১টি ওয়ার্ডে ৬ মাস থেকে ৫ বছরের নিচের ৯৩ হাজার ৭৮৮ শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্কুলগামী শিশু ১৩ হাজার ৩৮৮ এবং কমিউনিটি পর্যায়ের শিশু ৮০ হাজার ৪০৪ জন।
নগর স্বাস্থ্য ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । তিনি বলেন, টিকাদান কার্যক্রম সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ইতোমধ্যে মাইকিং, মসজিদের ইমামদের সঙ্গে বৈঠকসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। জুমার খুতবায় এ বিষয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, কোনো শিশুই যেন টিকার বাইরে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং গণমাধ্যমকে প্রচার জোরদারের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা । এসময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা , এর আহ্বায়ক ও সদস্য সচিব সহ গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।
হাম-রুবেলা টিকা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন -এর মেডিকেল অফিসার ।
সভায় জানানো হয়, ২৫৬টি টিকা কেন্দ্রে ১৪৪ জন টিকাদানকর্মী, ২০৬ জন স্বেচ্ছাসেবী এবং ৬২ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (ছুটির দিন ব্যতীত) এই কার্যক্রম চলবে।
আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত (পূর্বে এমআর টিকা নেওয়া শিশুসহ) ৬ মাস থেকে ৫ বছরের নিচের সব শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা দেওয়া হবে। একই সঙ্গে খুলনা বিভাগের সব জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন ও পৌরসভায় এ ক্যাম্পেইন পরিচালিত হবে।