রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে হাম-রুবেলা প্রতিরোধে বৃহৎ টিকাদান ক্যাম্পেইন

Admin ১৯ April ২০২৬ · Sunday · ০২:৫৯ অপরাহ্ণ
কিশোরগঞ্জে হাম-রুবেলা প্রতিরোধে বৃহৎ টিকাদান ক্যাম্পেইন
কিশোরগঞ্জে হাম-রুবেলা প্রতিরোধে বৃহৎ টিকাদান ক্যাম্পেইন

জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার

সময়মতো টিকা দিন, হাম ও রুবেলা রোগ প্রতিরোধ করুন - এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল ২০২৬) কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সিভিল সার্জন ডা. অভিজিত শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. দিদারুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মো. আজিজুল হক তানজিলসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা জানান, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো সময়মতো টিকাদান নিশ্চিত করা। বিশেষ করে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য বিভাগ জানায়, দেশব্যাপী এ ক্যাম্পেইনের মাধ্যমে টিকাদানের হার বৃদ্ধি, অরক্ষিত শিশুদের সুরক্ষার আওতায় আনা এবং হাম-রুবেলার সংক্রমণ প্রতিরোধই মূল লক্ষ্য। এজন্য অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৩ পূর্বাহ্ণ
দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:“মরার আগে স্বামীর ভিটেতে ফিরতে চাই। নিজের ঘরেই শেষ নিঃশ্বাস...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫০ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৪২ পূর্বাহ্ণ