রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

কটিয়াদী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

Admin ১৯ April ২০২৬ · Sunday · ০৩:১৬ অপরাহ্ণ
কটিয়াদী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
কটিয়াদী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মোঃ মোফাসসেল সরকার বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে "আমার পুলিশ,আমার দেশ,বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও স্থানীয় জনগণ ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়ের লক্ষ্যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

রোববার(১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে কটিয়াদী মডেল থানার কম্পাউন্ডে ওসি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ,মডেল থানার ওসি (তদন্ত) শ্যামল মিয়া,উপজেলা জামায়াতের আমীর মোজাম্মেল হক জোয়ার্দার,উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান স্বপন,শফিকুর রহমান বাদল ও মোঃ শহিদুল্লাহ,যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানসহ বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মুলে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৩ পূর্বাহ্ণ
দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

দুই বছরেও ঘরে ফেরা হয়নি: জামিনে মুক্ত ছয় আসামি পরিবারের বাড়িছাড়া জীবনের আর্তনাদ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:“মরার আগে স্বামীর ভিটেতে ফিরতে চাই। নিজের ঘরেই শেষ নিঃশ্বাস...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫০ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৪২ পূর্বাহ্ণ