শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতাকর্মী কারাগারে

Admin ১৯ April ২০২৬ · Sunday · ০৪:৩৭ অপরাহ্ণ
বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতাকর্মী কারাগারে
বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯ নেতাকর্মী কারাগারে

সামরুল হক, স্টাফ রিপোর্টার,জামালপুর:
জামালপুরের বকশীগঞ্জে দায়ের করা জিআর ১৮৪ নম্বর নাশকতার মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


রবিবার দুপুরে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে আসামিরা সশরীরে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন। পরে তারা আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


কারাগারে পাঠানো নেতাকর্মীদের মধ্যে রয়েছেন— বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজীব, বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের যুগ্ম আহ্বায়ক শোয়েব আল হাসান সজল এবং শ্রমিক লীগ নেতা ইয়াহিয়া। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে রয়েছেন ইউসুফ আলী, মো. আ. খালেক, সাইফুল ইসলাম (ফটো), আক্কাস আলী, আ. মালেক এবং আব্দুর রহমান মুন্সী।


আদালত সূত্রে জানা গেছে, মামলার ধার্য তারিখে আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ জামিনের তীব্র বিরোধিতা করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
উল্লেখ্য, বকশীগঞ্জে সংঘটিত একটি নাশকতার ঘটনার প্রেক্ষিতে এই মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।‌

কারাগারে পাঠানো আসামিদের তালিকা:
১. মোঃ সজীব মিয়া (৪০)
২. মোঃ সজল মিয়া(৩০)
৩. মোঃ ইয়াহিয়া ৪৫
৪. মোঃ ইউসুফ আলী ৫০
৫. মোঃ আঃ খালেক ৩৮
৬. মোঃ সাইফুল ইসলাম (ফটো) ৫৬
৭. মোঃ আক্কাস আলী ৪০
৮. আঃ মালেক ৪৭
৯. আব্দুর রহমান মুন্সী ৪২
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ