রবিবার, ০৭ জুন ২০২৬
জাতীয়

ভাঙচুর-লুটপাট মামলায় যুব মহিলা লীগ নেত্রী কারাগারে, সঙ্গে দুধের শিশু

Admin ২১ April ২০২৬ · Tuesday · ০২:০৯ অপরাহ্ণ
ভাঙচুর-লুটপাট মামলায় যুব মহিলা লীগ নেত্রী কারাগারে, সঙ্গে দুধের শিশু
তেজগাঁওয়ে ভাঙচুর-লুটপাট মামলায় যুব মহিলা লীগ নেত্রী কারাগারে, সঙ্গে দুধের শিশু
আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ; মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আসামিপক্ষের

মো: আল-মাহফুজ শাওন


রাজধানীর তেজগাঁও থানায় ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী মোসা. শিল্পী বেগমকে কারাগারে পাঠানো হয়েছে। তার সঙ্গে থাকা মাত্র ১ মাস ১৬ দিন বয়সী শিশু সন্তানকেও যেতে হয়েছে কারাগারে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনাঈদের আদালত পুলিশি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।

আইনজীবী বলেন, “একজন মাকে তার দুধের শিশুসহ গ্রেপ্তার করে কারাগারে পাঠানো অত্যন্ত নিষ্ঠুর এবং এটি মানবাধিকার লঙ্ঘনের শামিল।” তিনি আরও জানান, শিশুর বিষয়টি বিবেচনায় নিয়ে জেল কোড অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

অন্যদিকে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক শেখ নজরুল ইসলাম বলেন, “জুলাই আন্দোলন দমনে আসামি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জেল হাজতে রাখা প্রয়োজন।”

এর আগে, গত ২০ এপ্রিল রাতে গোপন তথ্যের ভিত্তিতে শিল্পী বেগমকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তাহমিদ মুবিন রাতুলের ওপর হামলা এবং তার বাসায় হামলা চালিয়ে ৫ লাখ টাকা লুটপাটের ঘটনায় শিল্পী বেগমের সম্পৃক্ততা রয়েছে। এ ঘটনায় গত বছরের ১ জানুয়ারি ভুক্তভোগীর মা শাহনূর খানম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১২০-১৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

চারদিকে গুজবের ভিড়, সত্য অনুসন্ধানে সাংবাদিকের ভূমিকা অপরিহার্য-সভাপতি খোরশেদ আলম

চারদিকে গুজবের ভিড়, সত্য অনুসন্ধানে সাংবাদিকের ভূমিকা অপরিহার্য-সভাপতি খোরশেদ আলম

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার, টেকনাফ -ককসবাজার।কক্সবাজার জেলা জাতীয় সাংবাদিক সংস...

০৭ June ২০২৬ · Sunday · ০১:১৬ অপরাহ্ণ
কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে টেকনাফ থানার এসআই জাফরসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত

কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে টেকনাফ থানার এসআই জাফরসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত

 মোহাম্মদ হোসাইন স্টাফ রিপোর্টার, টেকনাফ- কক্সবাজার:কক্সবাজারের টেকনাফে গভীর রাত...

০৭ June ২০২৬ · Sunday · ০১:১১ অপরাহ্ণ
সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামিকে টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫

সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামিকে টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার, টেকনাফ -কক্সবাজার। কক্সবাজারের টেকনাফে র‌্যাব...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ অপরাহ্ণ
জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ