রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা

Admin ২১ April ২০২৬ · Tuesday · ০৪:৩৫ অপরাহ্ণ
সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা
সংরক্ষিত নারী আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা

মো: আল-মাহফুজ শাওন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া চিকিৎসক ডা. তাসনিম জারা। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে তাসনিম জারা বলেন, সংরক্ষিত নারী আসনে যাওয়ার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে নিজের নীতিগত অবস্থানের কারণে তিনি তা গ্রহণ করেননি। তার মতে, সংরক্ষিত নারী আসন দলীয় মনোনয়নের মাধ্যমে নয়, বরং জনগণের সরাসরি ভোটে পূরণ হওয়া উচিত।

তিনি উল্লেখ করেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি ভোটারদের কাছে জবাবদিহি করেন এবং প্রয়োজনে দলের বিরুদ্ধেও অবস্থান নিতে পারেন। কিন্তু দলীয় মনোনয়নে আসা প্রতিনিধিদের ক্ষেত্রে সেই জবাবদিহির কাঠামো দুর্বল থাকে, যা একটি কাঠামোগত সমস্যা।

তাসনিম জারা আরও বলেন, সংসদে গিয়ে মানুষের পক্ষে কাজ করার সুযোগ ফিরিয়ে দেওয়া সহজ ছিল না। তবে নিজের অবস্থান থেকে সরে আসা তার পক্ষে সম্ভব হয়নি। তিনি সংসদে নির্বাচিত হতে হলে জনগণের ভোটেই যেতে চান বলে জানান।

এর আগে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তিনি প্রায় ৪৪ হাজার ভোট পান। নির্বাচনে অনিয়মের অভিযোগ থাকলেও ফলাফল মেনে নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। বর্তমানে সংসদের বাইরে থেকেই সামাজিক কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তাসনিম জারা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

চারদিকে গুজবের ভিড়, সত্য অনুসন্ধানে সাংবাদিকের ভূমিকা অপরিহার্য-সভাপতি খোরশেদ আলম

চারদিকে গুজবের ভিড়, সত্য অনুসন্ধানে সাংবাদিকের ভূমিকা অপরিহার্য-সভাপতি খোরশেদ আলম

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার, টেকনাফ -ককসবাজার।কক্সবাজার জেলা জাতীয় সাংবাদিক সংস...

০৭ June ২০২৬ · Sunday · ০১:১৬ অপরাহ্ণ
কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে টেকনাফ থানার এসআই জাফরসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত

কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে টেকনাফ থানার এসআই জাফরসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত

 মোহাম্মদ হোসাইন স্টাফ রিপোর্টার, টেকনাফ- কক্সবাজার:কক্সবাজারের টেকনাফে গভীর রাত...

০৭ June ২০২৬ · Sunday · ০১:১১ অপরাহ্ণ
সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামিকে টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫

সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামিকে টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার, টেকনাফ -কক্সবাজার। কক্সবাজারের টেকনাফে র‌্যাব...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ অপরাহ্ণ
জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ