রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

ইবি শিক্ষার্থীর ওপর বহিরাগতদের হামলা, শাখা ছাত্রদলের প্রতিবাদ

Admin ২২ April ২০২৬ · Wednesday · ১১:৪৮ পূর্বাহ্ণ
ইবি শিক্ষার্থীর ওপর বহিরাগতদের হামলা, শাখা ছাত্রদলের প্রতিবাদ
ইবি শিক্ষার্থীর ওপর বহিরাগতদের হামলা, শাখা ছাত্রদলের প্রতিবাদ

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীর ওপর বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ এবং সদস্য সচিব মাসুদ রুমী মিথুন এ প্রতিবাদ জানায়। বুধবার (২২ এপ্রিল) সংগঠনটির আহ্বায়ক সদস্য রাফিজ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিবৃতিতে সাহেদ আহম্মেদ এবং মাসুদ রুমী মিথুন বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ধরনের বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতা এই ঘটনায় স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত সনাক্ত করতে হবে এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

তারা আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের হামলা বা সন্ত্রাসী কার্যক্রম কখনোই আমরা বরদাসত করব না। শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় ছাত্রদল অতীতের ন্যায় ভবিষ্যতেও সোচ্চার থাকবে। ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ বন্ধ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, গতকাল বিকেল ৪টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর এলাকায় এক যুগলকে আপত্তিকর অবস্থায় দেখেন ইবি চারুকলা বিভাগের শিক্ষার্থী তরুণ বিশ্বাস, জাহিন আফিফা এবং জাবি চারুকলা থেকে বেড়াতে আসা শিক্ষার্থী লিখন। পরে ওই যুগলের কাছে ক্যাম্পাস শিক্ষার্থীরা পরিচয় জানতে চাইলে তারা স্থানীয় কয়েকজনকে ফোন করে ডেকে আনে। মুহূর্তেই ৫-৬টি মোটরসাইকেলে বেশ কয়েকজন স্থানীয় যুবক ও আরেক জোড়া যুগল সেখানে জড়ো হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসের সিকিউরিটি সেলের আরশাদ বহিরাগতদের লাঠি দিয়ে কয়েকজনকে মারধর করেন এবং দ্রুত ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেন। এই ঘটনার জের ধরেই শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে ধারণা করা হচ্ছে।  

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

চারদিকে গুজবের ভিড়, সত্য অনুসন্ধানে সাংবাদিকের ভূমিকা অপরিহার্য-সভাপতি খোরশেদ আলম

চারদিকে গুজবের ভিড়, সত্য অনুসন্ধানে সাংবাদিকের ভূমিকা অপরিহার্য-সভাপতি খোরশেদ আলম

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার, টেকনাফ -ককসবাজার।কক্সবাজার জেলা জাতীয় সাংবাদিক সংস...

০৭ June ২০২৬ · Sunday · ০১:১৬ অপরাহ্ণ
কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে টেকনাফ থানার এসআই জাফরসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত

কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে টেকনাফ থানার এসআই জাফরসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত

 মোহাম্মদ হোসাইন স্টাফ রিপোর্টার, টেকনাফ- কক্সবাজার:কক্সবাজারের টেকনাফে গভীর রাত...

০৭ June ২০২৬ · Sunday · ০১:১১ অপরাহ্ণ
সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামিকে টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫

সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামিকে টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার, টেকনাফ -কক্সবাজার। কক্সবাজারের টেকনাফে র‌্যাব...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ অপরাহ্ণ
জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, তদন্তের দাবি

কক্সবাজার প্রতিনিধি,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার সিকদার বাজারে জমিজমা সংক্র...

০৭ June ২০২৬ · Sunday · ১২:৫৮ পূর্বাহ্ণ