শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
আইন-আদালত

রাজধানীর মিরপুরে দেলোয়ার হত্যা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল ৬ দিনের রিমান্ডে

Admin ৩০ March ২০২৬ · Monday · ০১:০৪ অপরাহ্ণ
রাজধানীর মিরপুরে দেলোয়ার হত্যা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল ৬ দিনের রিমান্ডে
আদালত প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেফতার ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মো. আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কফিল উদ্দিন সোমবার (৩০ মার্চ) ঢাকার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামিকে উপস্থাপন করে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে মহানগর ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের মিরপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার সঙ্গে গ্রেফতার আসামির সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অজ্ঞাতপরিচয় অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়। ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) সোমবার ভোরে মিরপুর ডিওএইচএসের ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেফতার করে। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বরের ফলপট্টিতে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে অবস্থান নেন ছাত্র-জনতা। এসময় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৫০০ থেকে ৭০০ ব্যক্তি দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান। এ ঘটনায় দেলোয়ার হোসেন (৪০) গুলিতে গুরুতর আহত হন। প্রথমে তাকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট এবং পরে শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই সকালে তিনি মারা যান। ঘটনার প্রায় এক বছর পর ২০২৫ সালের ৬ জুলাই মিরপুর মডেল থানায় হত্যা মামলা করা হয়। তদন্তে উল্লেখ করা হয়, আফজাল নাছেরের পরোক্ষ নির্দেশনায় আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছিল।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

স্ত্রীর সঙ্গে ‘খুনি’র ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নতুন মোড়

বিজয় কর রতন,(মিঠামইন)কিশোরগঞ্জ প্রতিনিধিঃকিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জ...

২৩ October ২০২৬ · Friday · ০৬:১২ অপরাহ্ণ
সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ