শনিবার, ০৬ জুন ২০২৬
জাতীয়

“রাস্তাকে পুকুরের পাড় বানালে, কাউকেই ছাড় দেওয়া হবে না”- তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক ০১ April ২০২৬ · Wednesday · ০৮:১৪ পূর্বাহ্ণ
“রাস্তাকে পুকুরের পাড় বানালে, কাউকেই ছাড় দেওয়া হবে না”- তথ্য প্রতিমন্ত্রী

মো: মাহাবুব আলম খান,নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি এক বিশেষ বার্তায় সরকারি সম্পদ নষ্টকারীদের কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, “ সরকারি রাস্তাকে পাড় বানিয়ে যারা পুকুর খনন করে জনগণের চলাচলের পথ নষ্ট করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একটি রাস্তা মেরামতে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হয়। যারা সরকারি সম্পদের ক্ষতি করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।” ভবিষ্যতে রাস্তার পাশে পুকুর খননের ক্ষেত্রে সকলকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সাধারণ মানুষকে পাশে থাকার আহ্বান জানান।

জানাগেছে, তথ্য প্রতিমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের মধ্যগয়েশপুর গ্রামে ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন তিন রাস্তার মোড় হতে গাংগাইল বাজারগামী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার পাশে স্বপন চন্দ্র সরকার পুকুর খনন শুরু করেন। তবে তিনি পুকুরের কোনো পাড় না রেখে সরকারি রাস্তার অংশ কেটে খাড়াভাবে খনন করেন। এতে রাস্তার নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। এ বিষয়ে গত সোমবার (৩০শে মার্চ) ‘নরসুন্দা নিউজ ২৪” সহ বিভিন্ন অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রতিমন্ত্রী ইয়াসের চৌধুরী এমপি’র দৃষ্টিগোচর হয়। পরে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাতকে নির্দেশনা প্রদান করেন।

ইউএনও ফাতেমা জান্নাত উক্ত বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ’কে অবগত করলে মঙ্গলবার (৩১শে মার্চ) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা দেখতে পান। এসময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অভিযুক্ত স্বপন চন্দ্র সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযুক্ত স্বপন চন্দ্র সরকার জরিমানার টাকা প্রদান করতে ব্যর্থ হলে তাকে আটক করে থানায় নিয়ে আসে এবং বিকেলেই তাকে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়।

নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভূমি আইন লঙ্ঘন করে সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করায় এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে তাকে এই সাজা প্রদান করা হয়েছে।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত বলেন, বিষয়টি তথ্য প্রতিমন্ত্রী মহোদয় অবগত হলে তিনি আমাকে অবগত করলে সরজমিন তদন্ত পূর্বক অভিযুক্তের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। আর রাস্তাকে পুকুরের পাড় হিসাবে ব্যবহার করা বন্ধ করা হলে একদিকে যেমন রাস্তা ঠিক থাকবে, রাস্তাও নষ্ট হবে না। অন্যদিকে সরকারের অর্থও অপচয় হবে না।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ