বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ

সুনামগঞ্জে আগুনে ১০ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

Admin ৩০ March ২০২৬ · Monday · ০১:১৩ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে আগুনে ১০ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
আল হাবিব সুনামগঞ্জ সুনামগঞ্জ সদর উপজেলার ট্রাফিক পয়েন্ট এলাকার হক মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ৫-৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, একটি জুতার দোকানের শর্ট সার্কিট থেকে থেকে আগুনের সূত্রপাত হয়। এবং দোকানে জুতায় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে। দোকানিরা অনেকে বাইরে চলে আসলেও ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়। আগুনের তীব্রতা এতো বেশি ছিল যে মার্কেটের আশে পাশের প্রায় ৮ থেকে ১০ টির বেশি দোকানে আগুন ছড়িয়ে পরে। এবং প্রায় দুই ঘণ্টাব্যাপী ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবির সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ীদের মতে এই অগ্নিকাণ্ডে ৫-৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে শর্ট সার্কিট থেকে। বাকিটা ফায়ার সার্ভিস ভালো বলতে পারবে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে শর্ট সার্কিট থেকে। বাকিটা ফায়ার সার্ভিস ভালো বলতে পারবে। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

মো: আল-মাহফুজ শাওন:খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

মো: আল-মাহফুজ শাওন: পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৭ অপরাহ্ণ
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং হরতকিতলা আমতলা মোড়,বাদশা হাউ...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৪ অপরাহ্ণ