বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সারাদেশ

FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে'র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন

Admin ২৯ April ২০২৬ · Wednesday · ০৫:১৮ পূর্বাহ্ণ
FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে'র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন
FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে'র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় অবস্থিত ফয়জুন্নেছা আহমেদ ফাউন্ডেশন মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজ'র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৮ই এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০ টায় শুরু হয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ নুরুল হাকিম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরুল আলম সিকদার, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসাইন,   এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নিজাম উদ্দিনসহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,
বুয়েট-এর প্রাক্তন ডীন এবং অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ড. সামসুদ্দীন আহমেদ। সম্পূর্ণ  অনুষ্ঠানটি অত্যন্ত প্রাঞ্জলভাবে উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মুফতী হাবিব উল্যাহ ও মুফতী হাফিজ উল্যাহ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের বহুভাষিক প্রতিভা প্রদর্শন। শিক্ষার্থীরা আরবি ও ইংরেজি ভাষায় চমৎকার বক্তৃতা এবং ডায়ালগ উপস্থাপন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ