শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

মিঠামইনে বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষে আহত কৃষক রহম আলীর মৃত্যু

Admin ০২ April ২০২৬ · Thursday · ০২:৫৩ পূর্বাহ্ণ
মিঠামইনে বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষে আহত কৃষক রহম আলীর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের মিঠামইনে সংঘর্ষে গুরুতর আহত কৃষক রহম আলী (৭০) আটদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছেন। বুধবার (১ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রহম আলী উপজেলার কেওয়াড়জোড় ইউনিয়নের লাউকুড়া গ্রামের মৃত জগর আলীর ছেলে। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের চাচা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেওয়াড়জোড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের সঙ্গে একই এলাকার নজীর আহমেদ, সজীব, আলীরেজার ও বুলবুল গ্রুপের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে এর আগেও কয়েক দফা সংঘর্ষ এবং আদালতে একাধিক মামলা হয়েছে। রাজনৈতিকভাবে আবুল কাশেম আওয়ামী লীগের এবং নজীর আহমেদ, সজীব, আলীরেজা ও বুলবুল  বিএনপির সমর্থক হিসেবে পরিচিত।

সরকার পরিবর্তনের পর আবুল কাশেমের ওপর মামলা তুলে নেওয়ার চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ রয়েছে। কিন্তু মামলা প্রত্যাহার না করায় ঈদের পরদিন গত ২৩ মার্চ (সোমবার) সকালে অভিযুক্ত নজীর আহমেদ, সজীব, আলীরেজা ও বুলবুলের সমর্থকরা আবুল কাশেমের লোকজনের বাড়িতে হামলা চালায়।

এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে রহম আলীসহ অন্তত ৩০ জন আহত হন।
গুরুতর আহত রহম আলীকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

মিঠামইন থানার ওসি লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায়  লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ