শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল-পৃষ্ঠপোষকতায় এ্যাডঃ কামরুজ্জামান কচি

Admin ২৩ April ২০২৬ · Thursday · ০৪:০৯ অপরাহ্ণ
লোহাগড়ায় এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল-পৃষ্ঠপোষকতায় এ্যাডঃ কামরুজ্জামান কচি
লোহাগড়ায় এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল-পৃষ্ঠপোষকতায় এ্যাডঃ কামরুজ্জামান কচি

জেলা  প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সহায়তায় মাসব্যাপী ব্যতিক্রমধর্মী মানবিক কার্যক্রম পরিচালনা করছে উপজেলা ছাত্রদল। জনাব কামরুজ্জামান কচির পৃষ্ঠপোষকতায় এবং নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. মোঃ তাইবুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মসূচির আওতায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, চকলেট এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তীব্র গরমের মধ্যে এমন উদ্যোগ পরীক্ষার্থীদের মাঝে স্বস্তি এনে দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. মোঃ তাইবুল হাসান বলেন, গত বছরের ধারাবাহিকতায় এ বছরও এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশে দাঁড়াতে এই কার্যক্রম চালু রাখা হয়েছে। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

একজন অভিভাবক তানভীর মোল্লা বলেন, দূর-দূরান্ত থেকে এসে প্রচণ্ড গরমে অপেক্ষা করতে হচ্ছে। এমন সময়ে বিশুদ্ধ পানি ও স্যালাইনসহ সার্বিক খোঁজখবর নেওয়ার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

এসএসসি পরীক্ষার্থী সুমন শেখ জানান, তীব্র রোদে পরীক্ষা দিতে এসে এমন সহায়তা পেয়ে তারা অনেকটাই স্বস্তি পেয়েছেন। বিশেষ করে পানি, কলম ও প্রয়োজনীয় সহযোগিতা তাদের জন্য অনেক উপকারে এসেছে।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ সুজন শেখ, কোটাকোল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ নাজমুস শাকিবসহ স্থানীয় নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ জাগ্রত রাখার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ