বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কেএমপিতে বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Admin ২৩ April ২০২৬ · Thursday · ০৪:১২ অপরাহ্ণ
কেএমপিতে বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
কেএমপিতে বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মো: আল-মাহফুজ শাওন,খুলনা:

  (কেএমপি)-তে বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কেএমপির বয়রাস্থ পুলিশ লাইন্স ড্রিলশেডে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) থেকে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত  এবং ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) থেকে খুলনার পুলিশ সুপার হিসেবে বদলিকৃত ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার । তিনি বিদায়ী দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও স্মৃতিস্মারক প্রদান করেন।

এ সময় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা কেএমপিতে তাঁদের কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করেন এবং তাঁদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, বিদায়ী অতিথিদ্বয় দায়িত্বশীল, সৎ ও কর্মঠ কর্মকর্তা হিসেবে পেশাদারিত্ব, নেতৃত্বগুণ ও জনবান্ধব আচরণের মাধ্যমে সবার প্রশংসা অর্জন করেছেন। তিনি তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানে কেএমপির ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন