রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

উপজেলা পরিষদ ক্যাম্পাসে নির্মিতব্য আইসিটি ভবন নির্মাণ কাজে বাঁধা,এলাকায় ক্ষোভের সৃষ্টি

Admin ২৪ April ২০২৬ · Friday · ০৬:১৪ পূর্বাহ্ণ
উপজেলা পরিষদ ক্যাম্পাসে নির্মিতব্য আইসিটি ভবন নির্মাণ কাজে বাঁধা,এলাকায় ক্ষোভের সৃষ্টি
উপজেলা পরিষদ ক্যাম্পাসে নির্মিতব্য আইসিটি ভবন নির্মাণ কাজে বাঁধা,এলাকায় ক্ষোভের সৃষ্টি

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের বাউন্ডারীর ভেতর উপজেলা আইসিটি ভবন (UITRCE phase-II ) নিমার্ণ কাজ সম্প্রতি শুরু করা হয়েছে। কাজ চলাকালীন  সময়ে হঠাৎ করে একটি প্রভাবশালী পরিবারের লোকেরা  তাদের এখানে পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমি রয়েছে বলে দাবি করে ভবনটির নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। প্রশাসনের কথাও কানে নিচ্ছে না।এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সূত্র জানায় কাজে বাঁধা প্রদানকারিরা তাদের মালিকানার দাবির পক্ষে কোন কাগজ প্রমাণ  দেখাতে পারে না।আইনের তোয়াক্কা না করে গায়ের জোরে সরকারি উন্ননয়ন কাজ কি করে বন্ধ করে দেয়?তাদের খুঁটিরজোর কোথায়?  

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি এর সাথে উন্নয়ন কাজের সাথে সংশ্লিষ্ট জনেরা যোগাযোগ করলে  উপজেলা সহকারী কমিশনার ভূমি  নিজেই ঘটনাস্থলে  আসেন।তিনি ভবন নির্মান কাজে বাঁধাদানকারী লোকজনের সাথে কথা বলেন এবং তাদেরকে ভূমির মালিকানার স্বপক্ষে কি কাগজপত্র ও প্রমানাদি আছে তা দেখাতে বলেন।

এসিল্যান্ড  তাদের কাগজ দেখেন এবং পরবর্তীতে উনি জানায় যে এই জমির বর্তমান মালিক উপজেলা পরিষদ। তাদের ভূমির মালিকানা দাবি করার আইনগত কোন অধিকার নেই। এসময় তিনি আরও অভিমত ব্যক্ত করে বলেন এখানে উন্নয়ন প্রকল্পের আইসিটি ভবন নির্মাণ কাজ করতে কোন সমস্যা নেই। উপজেলা নির্বাহী অফিসারও এই বিষয়ে খোঁজ খবর নিয়ে জানিয়েছেন এই  ভূমি  উপজেলা পরিষদের এখানে প্রকল্পের কাজ করতে কোন সমস্যা নেই।

এই বিষয়ে কাজ শুরু করার জন্য স্থানীয়  সংসদ সদস্য এর  নিকট কাজ শুরুর  সংশ্লিষ্টজনের সাথে বলা হলে উনি জানান যে, সরকারি উন্নয়নের কাজ চলবে। কোন শক্তি এটা বাঁধা দিতে পারবে না।

কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক বিষয় হচ্ছে উন্নয়ন কাজে বাঁধাদানকারী পরিবারটি ,এমপি,ইউএনও, এসিল্যান্ড  কারো কথা আমলে না নিয়ে গায়ের জোরে কাজ বন্ধ করে দেয়। কৌশলে  তারা বিষটি ভিন্নদিকে নেওয়ার জন্য পুরোনো একটি কবর নিয়ে নাটক শুরু করছে। অথচ যেই কবর তাদের গোষ্ঠীর ও কারো না। উল্লেখ্য যে কবর নিয়ে তারা নাটক শুরু করে তা নির্মিতব্য আইসিটি ভবন  থেকে আরো ২ ফিট দূরে।

বিগত ২০২৩ সালেও একইরকম ভাবে কাজ শুরু হলে তারা পতিত সরকারের  ক্ষমতার অপব্যাবহারের মাধ্যেমে বিভিন্ন হুমকি ধামকি, মারামারি করে কাজটা অবশেষে বন্ধই করে দেয়। এলাকাবাসী অনেকে ঈশ্বরগঞ্জে এরকম উন্নয়নমূলক কাজ ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে যেন ফেরত  না যায় সে  জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত এমপি শওকতুল  ইসলাম

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত এমপি শওকতুল ইসলাম

 মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া উপজেলা প্রতিনিধিরবিবার (৭ জুন) নিজের ফেসবুক পোস্টে তিন...

০৭ June ২০২৬ · Sunday · ০২:৫৫ অপরাহ্ণ