রবিবার, ০৭ জুন ২০২৬
জাতীয়

শাহবাগে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি সাংবাদিক সমিতির কঠোর অবস্থান

Admin ২৪ April ২০২৬ · Friday · ০৬:১৯ পূর্বাহ্ণ
শাহবাগে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি সাংবাদিক সমিতির কঠোর অবস্থান
দ্রুত গ্রেপ্তার, স্থায়ী বহিষ্কার ও বিচার দাবি; ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিনিধি :

রাজধানীর -এ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে । হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়ে সংগঠনটি কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১টা ৪০ মিনিটে  এলাকায় জরুরি সংবাদ সম্মেলনে সমিতির নেতারা জানান, ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে থানায় মামলা দায়ের এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মানজুর হোছাঈন মাহি বলেন, সাম্প্রতিক ধারাবাহিক ঘটনায় স্বাধীন সাংবাদিকতার পরিবেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে। একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনার খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে ছাত্রদল নেতাকর্মীরা ভিডিও ধারণে বাধা দেয়। প্রতিবাদ করলে ধাক্কাধাক্কি ও গালিগালাজের পর ১৫০-২০০ জনের একটি দল সাংবাদিকদের ওপর হামলা চালায়।

সাধারণ সম্পাদক লিটন ইসলাম অভিযোগ করেন, ঘটনাস্থলে পুলিশের ভূমিকা ছিল নীরব। হামলার পর পরিস্থিতি আরও অবনতি হয়, যা সাংবাদিকদের জন্য স্পষ্ট হুমকি হিসেবে দেখা দিয়েছে।

সমিতি জানায়, হামলায় অন্তত ১০-১২ জন সাংবাদিক আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন গুরুতর। আহতদের মধ্যে সাধারণ সম্পাদক নিজেও রয়েছেন।

সংগঠনটির পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়েছে— ১) হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার, ২) জড়িত শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার, ৩) সারাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে দেশের সব বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। এছাড়া, শুক্রবার সকাল ১০টায় উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার কথাও জানানো হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত এমপি শওকতুল  ইসলাম

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত এমপি শওকতুল ইসলাম

 মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া উপজেলা প্রতিনিধিরবিবার (৭ জুন) নিজের ফেসবুক পোস্টে তিন...

০৭ June ২০২৬ · Sunday · ০২:৫৫ অপরাহ্ণ