রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়ায় পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

Admin ২৪ April ২০২৬ · Friday · ১০:১৩ পূর্বাহ্ণ
পাকুন্দিয়ায় পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
পাকুন্দিয়ায় পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্বশত্রুতার জেরে সানি (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত যুবক সানি ওই গ্রামের কাতার প্রবাসী হাদিউল ইসলামের ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্ত মফিজুলের দুই ভাই আজিজুল ও নজরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। তাঁরা দুজনেই একই গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে হিজলিয়া দক্ষিণ পাড়া মসজিদের পাশে মফিজুলের নেতৃত্বে কয়েকজন সানিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ সময় সানির চিৎকারে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, দুই থেকে তিন বছর আগে স্কুলের খেলা নিয়ে মফিজুলের সাথে সানির কথা-কাটাকাটি হয়েছিল। ওই সময় সানি মফিজুলকে একটি থাপ্পড় মারে। এছাড়া অন্য কোনো শত্রুতার কথা তাঁদের জানা নেই।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা দায়ের ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত এমপি শওকতুল  ইসলাম

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি সিদ্ধান্ত এমপি শওকতুল ইসলাম

 মোহাম্মদ আজিজুল ইসলাম কুলাউড়া উপজেলা প্রতিনিধিরবিবার (৭ জুন) নিজের ফেসবুক পোস্টে তিন...

০৭ June ২০২৬ · Sunday · ০২:৫৫ অপরাহ্ণ