রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

কটিয়াদীতে এসএসসি ৯৩ ব্যাচের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

Admin ২৪ April ২০২৬ · Friday · ০৪:০৮ অপরাহ্ণ
কটিয়াদীতে এসএসসি ৯৩ ব্যাচের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ
কটিয়াদীতে এসএসসি ৯৩ ব্যাচের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

​কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এসএসসি ১৯৯৩ ব্যাচের বন্ধুদের আয়োজনে প্রয়াত বন্ধুদের আত্মার মাগফিরাত এবং সকল বন্ধুদের সুস্থতা কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
​শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুমআ উপজেলার বেতাল এলাকার ‘ইমাম বোখারী (রহ.) কওমি মাদ্রাসা ও এতিমখানা’ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
​এ সময় ১৯৯৩ ব্যাচের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, জামিনুর রহমান, হেলাল মিয়া, মোবারক হোসেন, সাইফুল ইসলাম, মাহবুবর রহমান, মতিউর রহমান নান্টুসহ অন্যান্য বন্ধুরা।
​অনুষ্ঠানে প্রয়াত বন্ধুদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন বন্ধুরা। আয়োজকরা জানান, বন্ধুত্বের বন্ধন অটুট রাখা এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা নিয়মিত এ ধরনের মানবিক ও ধর্মীয় কর্মসূচি পালন করে আসছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

মো: আল-মাহফুজ শাওন খুলনা :খুলনা নগরীতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে খুলনা প্...

০৭ June ২০২৬ · Sunday · ০৬:১৪ অপরাহ্ণ