রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

উখিয়ায় "সঞ্চারী সংগীত নির্দেশিকা"গ্রন্থের মোড়ক উন্মোচন

Admin ২৪ April ২০২৬ · Friday · ০৪:১৪ অপরাহ্ণ
উখিয়ায় "সঞ্চারী সংগীত নির্দেশিকা"গ্রন্থের মোড়ক উন্মোচন
উখিয়ায় "সঞ্চারী সংগীত নির্দেশিকা"গ্রন্থের মোড়ক উন্মোচন

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি 
উখিয়া সঙ্গীত চর্চার অন্যতম  সুস্থধারার সংগঠন সঞ্চারী সংগীত একাডেমি ২০২২ মাত্র ১০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেন  সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক,বি,এ,এম,এ ডিপ্লোমা ইন মিউজিক ডিগ্রী অর্জনধারী সংগীত শিক্ষক,সৃজন ধর, বর্তমানে ৭০ জন শিক্ষার্থী রয়েছে এই প্রতিষ্ঠানে  ২০২৫ সালে "নতুনকুঁড়ি"জাতীয় পর্যায়ে এই  প্রতিষ্টানের চারজন শিক্ষার্থী   প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

(২৪ এপ্রিল)  বিকেল তিনটায় সঞ্চারী একাডেমি উখিয়াস্থ নিজস্ব কার্যালয়ে 
একাডেমি সভাপতি, তাসনীম আকতার পিংকির সভাপতিত্বে আলোচনা সভা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়। 
এই সময় বইটি মোড়ক উন্মোচন করেন,বিশিষ্ট কবি ও সাংবাদিক সিরাজুল কবির বুলবুল,পরে সংলিপ্ত  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  উখিয়া উপজেলা একাডেমি সুপারভাইজার, বদরুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সংগীত শিল্পী, উখিয়া ডাকঘর কর্মকর্তা, এস,এম,জসিম, বিশিষ্ট সাংবাদিক, রতন দে,আলোচনায় অংশ নেন, উখিয়া উপজেলা জুয়েলারি সমিতির সভাপতি, মিলন ধর,সঞ্চারী সংগীত একাডেমির প্রতিষ্টাতা পরিচালক,সৃজন ধর,কবি,নিধুঋষি, সংগীত শিল্পী, হিরু,বিশিষ্ট ব্যাবসায়ী, আমিন,ইবনে আব্বাস একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আকতার হোসেন সিকদার, ছাত্রনেতা,হাসেম সিকদার জিসান প্রমুখ। 
আলোচনা সভাশেষে উপস্থিত অভিভাবক, ছাত্র, ছাত্রী ও আগত অতিথি বৃন্দকে ধন্যবাদ জানিয়ে
তাসনীম আকতার পিংকি আলোচনা সভা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

মো: আল-মাহফুজ শাওন খুলনা :খুলনা নগরীতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে খুলনা প্...

০৭ June ২০২৬ · Sunday · ০৬:১৪ অপরাহ্ণ