সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে গুলির মামলায় যুবদল নেতা আসামি, প্রতিবাদে বিক্ষোভ

Admin ২৪ April ২০২৬ · Friday · ০৪:১৯ অপরাহ্ণ
কুষ্টিয়ার দৌলতপুরে গুলির মামলায় যুবদল নেতা আসামি, প্রতিবাদে বিক্ষোভ
কুষ্টিয়ার দৌলতপুরে গুলির মামলায় যুবদল নেতা আসামি, প্রতিবাদে বিক্ষোভ

নজরুল  ইসলাম মুকুল, কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নে যুবদলের এক নেতার বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়ার গ্রামে এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সম্প্রতি দায়ের করা একটি মামলায় নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছে। তারা অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি জানান।
এর আগে, গত ২০ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একই ইউনিয়নের মাজদিয়ার গ্রামে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে।
মানববন্ধনে বিক্ষোভ মিছিল অংশগ্রহণকারীরা বলেন,  একদল মুখোশধারী দুর্বৃত্ত তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় হামলাকারীরা ব্রাশফায়ার ও শর্টগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। 
ঘটনার পরদিন ২১ এপ্রিল রবিউল ইসলামের ভাই বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মরিচা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হেলাল হোসেন, সদস্য মো. রাকিবুল (৩২), ইটভাটার শ্রমিক মো. স্বপন (৩৮) এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়।
তবে মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘটিত ওই হামলার ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করে নিরপরাধ ব্যক্তিদের আসামি করা হয়েছে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত মামলার সঠিক তদন্ত ও নিরপরাধদের অব্যাহতির দাবি জানান।

উল্লেখ্য, ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ