রবিবার, ০৭ জুন ২০২৬
সারাদেশ

অষ্টগ্ৰামে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

Admin ২৫ April ২০২৬ · Saturday · ০৪:০৮ পূর্বাহ্ণ
অষ্টগ্ৰামে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
অষ্টগ্ৰামে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

‎বিজয় কর রতন,হাওর অঞ্চল,কিশোরগঞ্জ প্রতিনিধি: 

‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রোখনুজ্জামানের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪শে এপ্রিল ২০২৬ শুক্রবার সন্ধ্যায় ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় নবাগত ওসি মোঃ রোখনুজ্জামান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অপরাধ দমন, মাদক নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

‎এ সময় উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব ও দৈনিক জনবাণী-র অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি নাদিরুজ্জামান আজমল, দৈনিক আমার সংবাদ অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি ঝুটন মিয়া, দৈনিক বাংলাদেশ বুলেটিন অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ মাহবুব আলম, দৈনিক মানবকণ্ঠ অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি আতাউল গনি, দৈনিক মানবজমিন অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি অজিত দত্ত, দৈনিক দিনকালের অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি আলী রহমান, দৈনিক আমাদের সময় অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম সাগর সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

‎সভায় সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং পুলিশের সাথে 
সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন। মতবিনিময় সভা শেষে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

মো: আল-মাহফুজ শাওন খুলনা :খুলনা নগরীতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে খুলনা প্...

০৭ June ২০২৬ · Sunday · ০৬:১৪ অপরাহ্ণ