সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ

যশোর ইনস্টিটিউটের নেতৃত্বে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’, বিপুল জয়

Admin ২৫ April ২০২৬ · Saturday · ০৪:৫০ পূর্বাহ্ণ
যশোর ইনস্টিটিউটের নেতৃত্বে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’, বিপুল জয়
যশোর ইনস্টিটিউটের নেতৃত্বে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’, বিপুল জয়

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার:

দেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউটের ত্রি-বার্ষিক নির্বাচনে ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’ বিপুল বিজয় লাভ করেছে। ২০টি পদের মধ্যে ১৭টিতেই জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে, ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ জয়লাভ করেছে ৩টি পদে।শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩টি কেন্দ্রের ৪৫টি বুথে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে নবীন-প্রবীণ ভোটারদের উপস্থিতিতে মুখর ছিল নির্বাচনী প্রাঙ্গণ। নির্বাচনে মোট ৩,০২৯ জন ভোটারের মধ্যে ২,০৭৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা শতকরা হিসেবে ৭৫.১৭ শতাংশ।ভোট গণনা শেষে শুক্রবার মধ্যরাতে চূড়ান্ত ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও যশোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন।

পরিচালনা পর্ষদের ২০টি পদে বিজয়ীরা হলেন:
কাসেদুজ্জামান সেলিম (১৪৮৮ ভোট), রায়হান সিদ্দিকী প্রবাল (১১৭১), এ. জেড.এম সালেক স্বপন (১১৫৩), অধ্যাপক ইবাদত আলী (১১৩৬), সৈয়দ শাহাজাহান আলী খোকন (১১৩৩), সানোয়ার আলম খান দুলু (১১০৫), অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন (১১০১), জিল্লুর রহমান (১০৯১), নাসির উদ্দীন মিঠু (১০৭০), প্রফেসর শেখ জুলফিকার আলী (১০৫৩), অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু (১০৩৮), শাহনেওয়াজ আনোয়ার লেনিন (১০৩৭), এমরান সাদিক (১০২৬), আনিসুজ্জামান পিন্টু (১০০৬), এসএম মুস্তাফিজুর রহমান কবীর (৯৯৫), অ্যাডভোকেট আবুল কায়েস (৯৮২), আলমগীর হোসেন (৯৮০), হাচিনুর রহমান (৯৭৯), শাহাবুদ্দীন আহমেদ সাবু (৯৪৪) ও হাবিবুর রহমান রুবেল (৮৬৬)।
নির্বাচিতদের মধ্যে আনিসুজ্জামান পিন্টু, নাসির উদ্দীন মিঠু ও হাবিবুর রহমান রুবেল ‘পরিবর্তন ও উন্নয়ন পরিষদ’ থেকে বিজয়ী হয়েছেন। বাকি ১৭ জনই ‘সংস্কার ও উন্নয়ন সমিতি’র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ